মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা শাখার মেম্বার এসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর গনমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ২০ জানুয়ারি বেলা ১১ টায় উজিরপুর বিএনপির অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন উজিরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আশ্রাব আলী রাড়ী,সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার সাতলা,হারতা, জল্লা,ওটরা,বামরাইল, গুঠিয়া,শিকারপুর,শোলক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। এসময় এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।