বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে ইউনিয়নের ১- ৬ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টা হতে রাত পর্যন্ত আয়োজিত এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার, জনসমর্থন বৃদ্ধি ও ভোটের হার বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। তিনি বলেন, “আমরা ভালোবাসা প্রেম মমতা সততা ইনসাফ দিয়ে মানুষের মন জয় করতে চাই আমরা জুলুম নির্যাতন চাঁদাবাজি ধান্দাবাজি করিনা ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হইলে এ ধরনের কর্মকাণ্ড প্রশ্রয় দেব না জনগণের খাদেম হতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার ভিত্তিতেই আমরা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আনসার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মো: জিয়াউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও ৭ নং কবাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুয়াল হাসান সভাপতি ৭ নং কবাই ইউনিয়ন, ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. মোস্তাকুর রহমান, এছাড়াও এছাড়াও ছিলেন ফেরদৌস আলম টিটু দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক যুব বিভাগ ও মাওলানা আবুল কাশেম নলুয়া ইউনিয়ন সহ সভাপতি, মাওলানা গোলাম মোস্তফা ইসলামী আন্দোলন নলুয়া ইউনিয়ন সভাপতি, অধ্যাপক মিজানুর রহমান ইউনিয়ন-ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে সঠিক সত্য প্রার্থীর সততার দিকগুলো তুলে ধরে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।