মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ রুহুল কুদ্দুস হাওলাদার ও সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা হাওলাদারের পিতা বিশিষ্ট সমাজসেবক ও জয়শ্রী গ্রামের নিবাসী মোঃ সেকান্দার আলী হাওলাদার (৯৮)এর জানাজা নামাজে মুসল্লীদের ঢল। ১২ ডিসেম্বর শুক্রবা ১০ টায় নিজ বাড়ির উঠানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম -আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, গনমানুষের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যডঃ এইচ এম তসলিম উদ্দিন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সুমন হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাহাবদ্দিন আকন সাবু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মনির সরদারসহ হাজারো মুসল্লী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে সারে ৩ টার সময় তিনি নীজ বাড়িতে মৃত্যুবরন করেন, ইন্না-লিল্লাইহি.....…....রাজিউন। পরিবার সুত্রে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে পরিবারসহ পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। এদিকে নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান বরিশাল দক্ষিন জেলা যুব দল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।