মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বর্নাঢ্য র্যালি, মাছ অবমুক্ত করন, বৃক্ষ রোপন কর্মসুচি পালন করেন। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবুর নেতৃত্বে ইচলাদী বাসষ্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্তরে শেষ করে । এরপর উপজেলা পরিষদ দিঘিতে মৎস্য অবমুক্ত ও মেজর এম এ জলিল স্মৃতি স্তম্বের পাশে বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহবুব গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সাধারন সম্পাদিকা মনিরা আক্তার শিখা সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে শতশত নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।