নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর থেকে ৮২ ইয়াবা সহ এক কিশোরীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
আটককৃত সুখি আক্তার (১৯) আক্তার গোলাপগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন বাসিন্দা মোঃ এনামের মেয়ে। এসময় আটককৃতর বড় বোন সামী আক্তার (২৫) পালিয়ে যায়।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক বেলা সাড়ে ১১টার সময় মেট্রোপলিটন কাউনিয়া থানায় সেকেন্ড অফিসার এসআই হরষিৎ মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই মোঃ শরিফ হোসেন, কনস্টবল তামান্না আক্তার, তরিকুল, মোঃ আলমগীর গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে ৫নং ওয়ার্ডস্থ পলাশপুর হাজী বাড়ী জনৈক হাজী মোঃ সাইদুর রহমান এর ভাড়টিয়া সীমা আক্তার (২৫) এর বসত ঘরের সামনের রুমের মধ্যে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে সুকৌশলে সীমা আক্তার (২৫) পালিয়ে যায় ও সুখি আক্তার (১৯)কে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ৮২ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৬শত টাকা জব্দ করা হয়।
এবিষয় এসআই হরষিৎ মন্ডল সাংবাদিকদের বলেন,
স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামী সুখি আক্তার (১৯) কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক আসামী সীমা আক্তার (২৫) ও ধৃত আসামী সুখি আক্তার (১৯) অনেক দিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া কাউনিয়া থানা এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে।
সেই সুবাদে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয় এসময় ৮২পিচ ইয়াবা টেবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৬শত টাকা জব্দ করা হয় এবং আসামীদের তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।