মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারুল উলুম রসুলাবাদ ইসলামিয়া কওমী মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার দারুল উলুম রসুলাবাদ ইসলামিয়া কওমী মাদ্রাসার মাঠে, অত্র মাদ্রাসার সভাপতি মোঃ সোলায়মান খান হাইয়ুমের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ নাসির উদ্দীন এর সঞ্চালনায়, সকাল থেকে সুরা, কেরাত, গজল পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, অত্র মাদ্রাসার সেক্রেটারি মোঃ রিয়াজুল ইসলাম রাসেল, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও অবিভাবক বৃন্দ। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী মোঃ কাওসার মাহমুদ ও সাফিনা শিল্পী গোষ্ঠী। সংগীত অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।