পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কবি আবু জাফর ওবায়দুল্লাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক জাতীয় হাডুডু খেলা। খেলায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান জনাব বজলুর রহমান মাস্টার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ৭নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদল সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন প্যাদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দেহেরগতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান। আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ মোল্লা, সমাজসেবক মোঃ অহিদুর রহমান, মোঃ শামীম মোল্লা, মোহাম্মদ রফিক মাস্টার (প্রধান শিক্ষক, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়), ছাত্রনেতা মোঃ রুবেল কাজী, মোঃ আলাউদ্দিন মল্লিক, জনাব মজিবর মোল্লা, মোঃ হালিম হাওলাদার, মোহাম্মদ পলাশ মোল্লা, মন্টু মালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ সবুজ মোল্লা ও মোঃ স্বপন আকন।
রেফারির দায়িত্ব পালন করেন মোঃ শহীদ হাওলাদার। খেলায় চ্যাম্পিয়ন হয় মোঃ হাফিজুল প্যাদার নেতৃত্বাধীন দল এবং রানার আপ হয় মোহাম্মদ রবিউল মোল্লার নেতৃত্বাধীন দল।
খেলা শেষে বক্তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, যুবসমাজকে মাদক, মারামারি ও রাহাজানির মতো অপকর্ম থেকে বিরত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। পাশাপাশি পিতা-মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং আধুনিক টেকনিক্যাল শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও উল্লেখ করেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে এবং সমাজ থেকে নৈতিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই জাতীয় হাডুডু প্রতিযোগিতা স্থানীয় তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।