মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার বনি আমিনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ২ আগস্ট বিকাল ৫ টায় উজিরপুর টু সাতলা সড়কে বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মডেল বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে শত শত মানুষ। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় মোঃ সুমন আল ফয়েজের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডি এম আল আমিন, মোঃ মুজাম্মেল চৌকিদার,মোঃ সবুজ ঢালী, এইচ এম সিহাব,মোঃ খোকন খান, মোঃ তছলিম হাওলাদার, মোঃ মশি়উরের বোন হাফিজা বেগম। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় সাকরাল গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ জসিম উদ্দিন এর ছেলে মোঃ বনি আমিন (২৬) কে এসিড নিক্ষেপ, আপহরন, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার আসামি করে মারীয়া আক্তার নামে এক নারী (বনি আমিনের ভগ্নিপতি মশিউর রহমান মাসুম এর ২য় স্ত্রী) মামলা দায়ের করেন।
গত ৩১ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টায় বিমান বন্দর থানাধীন রহমতপুরের বাবুগঞ্জ এলাকা থেকে বনি আমিনকে আটক করে RAB-8। পরবর্তীতে আটককৃত আসামী বনি আমিনকে বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তীতে তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করে পুলিশ বনি আমিনের গ্রেফতারের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মশিউর রহমান মাসুম নামের ফেইজবুক আইডি থেকে পোস্ট করা হলে তাৎক্ষণিক এ বিষয়টি ছড়িয়ে পড়ে। বনি আমিনের গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণ নিজ নিজ ফেইজবুক আইডি থেকে বনি আমিন ষড়যন্ত্রের শিকার বলে প্রতিবাদি পোস্ট করতে থাকেন। তবে রহস্যজনক বিষয় হলো বনি আমিনের গ্রেফতারের বিষয়টি মশিউর রহমান মাসুম নামের ফেইজবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। তিনি দীর্ঘ এক মাস পূর্বেই উক্ত মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাবধ্য আছেন। বনি আমিন গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরে একই ফোন থেকে বনি আমিনের বাবা মোঃ জসিম উদ্দিনের কাছে একটি লুডুর ছক্কার ছবি পাঠানো হয় বলে সাংবাদিকদেরকে জানান। বনি আমিন ষড়যন্ত্র ও মিথ্যা মামলার শিকার বলে স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট করলে মশিউর রহমান মাসুম নামের আইডি থেকে বিভিন্ন কমেন্ট করে। স্থানীয়দের দাবি মশিউর রহমান মাসুম উক্ত মামলার আসামি হয়ে গত এক মাস আগেই কারাবন্দী আছেন। তাদের ধারণা মশিউর রহমান মাসুম নামের এই ফেসবুক আইডি তার দ্বিতীয় স্ত্রী মারিয়া আক্তার চালাচ্ছে। এরপরে এলাকার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলছেন বনি আমিন নির্দোষ সে নম্র,ভদ্র প্রকৃতির একটি ছেলে তাকে এবং তার পরিবারকে হয়রানি করার জন্য এমন একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। বনি আমিনের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হোক এবং বনি আমিন নির্দোষ তাকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান বিক্ষুব্ধ জনতা। তা না পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন তারা।