মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড-মোড়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির সরকারী বরাদ্দের ফলজ চাড়া গাছ রোপন করেছে ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষক দল। ২৯ জুন বেলা ১১ টার দিকে স্কুল মাঠে বামরাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সবুজ সরদারের নের্তৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ চাড়া গাছ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ কবির হোসেন হাওলাদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বারেক মোল্লা, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচ আকন, ৯ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ জসিম হাওলাদার, ৮নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ সবুজ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীরা। এদিকে কৃষক দলের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের কর্তৃপক্ষ ও শিক্ষক শিক্ষার্থীরা।