মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা টেম্পু স্ট্যান্ডে এক ভবঘুরে পাগল ট্রলির ধাক্কায় আহত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ২৬ জুন বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা পুলিশ। জানাযায় সকাল ৯টার দিকে ওই ভবঘুরে ব্যক্তি ধামুরা টেম্পু স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলিচালক মেহেদী হাসান পিতা: আল ইসলাম, গ্রাম বড়াকোটা, থানা: উজিরপুর আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু ঘটে। নিহতের নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানায়, তিনি একজন ভবঘুরে এবং মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা ধারণা করছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে উজিরপুর থানা পুলিশ বলে জানান অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম ।