উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশবকাঠী গ্রামে মাদক সেবন, মাদক বিক্রি বাধা দেয়ায় মাদক কারবারিদের হামলায় মা ও পূত্র আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে উজিরপুর মডেল থানায় ৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায় ৯ জুন মঙ্গলবার রাতে পূর্ব কেশবকাঠী গ্রামে আনোয়ার হোসেন বকুল সরদারের বাড়ির পাসে কবরস্হান সংলগ্ন পোনে ১২ টার সময় ওই এলাকার আলমঙ্গীর মোল্লার পুত্র মাদক কারবারি সুজন মোল্লা ও তার সহযোগী মিলে মাদক বিক্রি করতে ছিল। আনোয়ার
হোসেন সরদারের পুত্র মো: সিদ্দিকুর রহমান সাওন (৩২)মাদক বিক্রি করছে দেখতে পেয়ে নিষেধ করে। মাদক কারবারিদের মাদক বিক্রি নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে মারধর করে আহত করে । সিদ্দিকুর রহমান সাওনকে মারধর করছে তার মা মোসা: শাহানাজ বেগম (৫৫) দেখতে পেয়ে ছেলেকে বাঁচাতে আসলে তাকেও মারধর করে আহত করে । আহত মা ও ছেলেক পরিবারের লোকজন উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এব্যপারে আনোয়ার হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সুজন মোল্লা (২৮),মো:মুরাদ মোল্লা(২২),সৌখিন মোল্লা (২০),সোহান মোল্লা(২২), নাইম সরদার (২৮) কে আসামি করে অভিযোগ দায়ের করেছে। এব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।