মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বিএনপির সাবেক সহ সভাপতি মুস্তাফিজুর রহমান টুকু মজুমদার ০৬ জুন শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ৭ জুন ধামুরা স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে। মুস্তাফিজুর রহমান টুকু এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপি আহবায়ক, গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু,কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো: সাইফ মাহামুদ জুয়েলসহ উজিরপুর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
শোকবার্তায় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম মুস্তাফিজুর রহমান টুকু। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম মুস্তাফিজুর রহমান টুকুকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করেন। সাইফ মাহামদ জুয়েল মরহুমের জানাযা নামাজে ও দাফনে অংশ গ্রহন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। কেন্দ্রীয় বিএনপির সদস্য শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।