নিউজ ডেস্ক: ডাকাতি, ছিনতাই, চুরি, অস্ত্রধারী সন্ত্রাসীসহ শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সফলতার সাথে কাজ করে আসছে। দেশের সার্বিক শৃঙ্খলা, ভাবমূর্তি এবং ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে র্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও টহল ডিউটির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে র্যাব-৮, বরিশাল এর আওতাধীন এলাকায় মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি ও বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ঈদ পূর্ববর্তী সময়ে জনসাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে লক্ষে র্যাব-৮ এর দায়িত্বপূর্ণ সকল জেলায় দিবারাত্রি সার্বক্ষণিক বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে র্যাব-৮, বরিশালের আওতাধীন টেকেরহাট থেকে পটুয়াখালী এবং বরিশাল থেকে পিরোজপুরগামী মহাসড়কে গত ২৯ মে ২০২৫ ইং তারিখ মধ্যরাতে বিশেষ টহল, চেকপোষ্ট ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় তিনটি স্থানে; ১। বরিশাল জেলার গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, ২। ঝালকাঠি সদরে গাবখান ব্রীজে সংলগ্ন এলাকা, ৩। পটুয়াখালীর দুমকি থানাধীন পায়রা ব্রীজ টোল প্লাজা সংলগ্ন এলাকায়চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সকল এলাকার নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব সাদা পোশাকধারী ও টহল দল বিশেষ দায়িত্ব পালন করছে। ঈদ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত এই বিশেষ টহল চলমান থাকবে।
সন্দেহভাজন ও কোন প্রকার বিশৃঙ্খলাকারীকে দেখা মাত্রই র্যাবকে অবগত করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, জন সাধারনের জান মালের নিরাপত্তা রক্ষায় এবং যে কোন ধরনের নাশকতামূলক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টাকারীদের কঠোর হস্তে দমনে র্যাব-৮,বরিশাল দৃঢ় প্রতিজ্ঞ।