বেলাল হোসেন সিকদার // পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরে একের পর এক জনকল্যাণমূলক কাজ করে পিরোজপুর জেলার সর্ব মহলে প্রশংসায় ভাসছেন।
কয়েকদিন পূর্বে পিরোজপুরের ঐতিহ্যবাহী ভারানী খাল পূর্নউদ্ধার করে এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেন জেলা প্রশাসক।এই খাল প্রায় বিলীন হয়ে গেছিল এবং খালের জমি দখল হয়ে গেছিল বিভিন্ন লোকের হাতে সেই দখলদারের হাত থেকে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভারানী খাল ফিরে পেল আবার তার নতুন প্রাণ।
ভারানী খাল পুন উদ্ধার হাওয়ায় পিরোজপুর শহরের জলাবদ্ধতা নিরসনসহ স্বস্তি পেয়েছে পিরোজপুর শহরের বাসিন্দারা।
ভারানী খাল উদ্ধার ছাড়াও পিরোজপুর জেলা প্রশাসক পিরোজপুরের বালু মহল এর টেন্ডার দিয়ে সুনাম অর্জন করা সহ আগের তুলনায় কয়েক গুন রাজস্ব আদায় করেছেন।
পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুর আলম খান এছাড়াও আরো অনেক মানবিক কাজ করে ইতিমধ্যেই পিরোজপুর জেলায় মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিতি পেয়েছেন।
পিরোজপুর জেলা প্রশাসক হিসেবে সততা কর্ম দক্ষতা ও সুনাম অর্জন করায় আশরাফুল আলম খান বাংলাদেশ সরকার এর যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।