নিজস্ব প্রতিবেদক: ফজর নামাজের পরে সবার চোখ এড়িয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া তিন শিশু শিক্ষার্থীর মধ্যে দুজনকে খুজে পেলেও জাহিদ মোল্লার খোজ মিলেনি দুই দিনেও। সুত্র অনুযায়ী, গত বৃহস্পতিবার (৮ ই মে) সকালে অন্য সকল শিক্ষার্থীদের সঙ্গে নামাজ পড়ছিল বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কুরআন পাবলিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থী, বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা এবং বর্তমানে পলাশপুর ঘেরের পাড়ে বসবাসরত জলিল মোল্লার ছেলে জিহাদ মোল্লার(১৪)। এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা তাকে খুজে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি কোন ব্যাক্তি নিখোজ জিহাদের খোজ পেয়ে থাকেন,তাহলে ০১৭৬২১০০৫৩১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম ফিরোজী।