মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি সড়ক দুঘটনায় নিহত মরহুম মানিক গাজীর শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শুক্রবার বিকেল ৫ টায় দক্ষিন ওটরা আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মানিক গাজীর সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হাওলাদারের সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান,ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান টুলু,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির মল্লিক। উপস্থিত ছিলেন বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু,উপজেলা শ্রমিকদল নেতা ফোরকান হোসেনসহ শত শত নেতাকর্মী। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওটরা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য ওটরা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মানিক গাজী ১লা মে আন্তর্জাতিক মহান মে দিবসের কর্মসূচি পালন করে দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা সাকুরা পাম্পের সামনে হানিফ পরিবহনের চাপায় তিনি মৃত্যুবরন করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় নেতাকর্মীরা শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।