মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে পুকুর থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ । সুত্রে জানা উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা ৭নং ওয়ার্ডের কামাল হোসেন হাওলাদারের মেয়ে মোহনা আক্তার(১৩) বাড়ির পাশে বাঁশতলা নামক পুকুর পাড়ে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। সেখানে কিশোরী ছাত্রী পা পিছলে পুকুরে পরে যায়। স্থানীয়রা কিশোরী মোহনার ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার করে এবং তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলোনা। এছাড়া কিশোরী সাতার কাটতে জানতোনা। কিশোরী ছাত্রী শিকারপুর জি জি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ম শ্রেনীতে পড়াশুনা করতেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরা দেহ উদ্ধার করা হয়েছে ও সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।