বরিশালে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ও আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা ৩০টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সদর রোডে জড়ো হন। তারা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করার দাবি জানান।
২০২৩ সালের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। ফয়জুল করিম আদালতে মামলা করে সুষ্ঠু বিচারের আশায় ফলাফল বাতিলের আবেদন জানান