মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় কেন্দ্রীয় বিএনপির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক গনমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় জল্লা, বড়াকোঠা ও বামরাইল ইউনয়নে ইউনিয়ন বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ শনিবার ২৮ রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুস্ঠিত হয়। জল্লা ইউনিয়নের বাহের ঘাট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো: মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো: মিজানুর রহমান শিকদারের সঞ্চালনায় ,বড়াকোঠা ইউনিয়নে ডাবেরকুল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায়, বামরাইল ইউনিয়নে আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে বামরাইল ইউনিয়নের বিএনপির সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন জুগলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহিন শিকদারের সঞ্চালনায় উপজেলায় পৃথক পৃথক ৩ টি ইউনিয়নে বিএনপি ও সকল অংঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও উজিরপুর - বানারীপাড়ার গণমানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুস্বাস্থ্য কামনায় এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জল্লা ইউনিয়নে ইফতার মাহফিলে বক্তব্য প্রধান করেন উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সরদার মো: ছিদ্দিকুর রহমান, ওটরা ইউনিয়নের সহ-সভাপতি মো: কামরুজ্জামান টুলু, জল্লা ইউনিয়নের সহ-সভাপতি মো:সামছুল হক, যুগ্ন-সম্পাক মো: এনামূল হক সিকদার, মো: আমিনুল ইসলাম পান্না । বড়াকোঠা ইউনিয়নে ইফতার মাহফিলে বক্তব্য প্রধান করেন উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক এস এম আলাউদ্দিন, বরিশাল জেলা কৃষক দলের সদস্য সচিব মো: সফিউল আলম সফরুল, বড়াকোঠা ইউনিয়নের সহ-সভাপতি মো: মনিরুজ্জামান মন্টু । বামরাইল ইউনিয়নে ইফতার মাহফিলে বক্তব্য প্রধাল করেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এ্যাড: মো: আসাদুজ্জান বাদশা, সাবেক উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান মোতালেব, ইটালি প্রবাসী সৈয়দ সিরাজুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক এ্যাড: মো: সাইদুল বেপারী । এছাড়াও ইফতার মাহফিলে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।