নিউজ ডেস্ক: বরিশাল মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একে স্কুল অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও অঞ্চল পরিচালক কবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বাংলাদেশ বানী পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট শাহে আলম এবং সহকারী অঞ্চল পরিচালক মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার মিজানুর রহমান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. জাফর ইকবাল। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য এবং শ্রমিকদের কল্যাণে করণীয় বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের উন্নতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।