মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা গড়িয়া গাভা গ্রামে জমি সংক্রান্ত বিরোদের জের ধরে বড়াকোঠা ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদকসহ ও সন্ত্রাসী কর্তৃক অবস্বর প্রাপ্ত প্রধান শিক্ষকের উপর দফায় দফায় হামলা ও বাড়ি ঘর ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় প্রধান শিক্ষক ও ৩ মহিলাসহ ৪ জন আহত হয়েছে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এব্যপারে প্রধান শিক্ষক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রধান শিক্ষকসহ পরিবারের লোকজন সন্ত্রাসী ছাত্রলীগের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। আহত ও অভিযোগ সুত্রে জানাযায় বরাকোঠা ইউনিয়নের গড়িয়া গাভা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের অবস্বর প্রাপ্ত শিক্ষক মো:মিজানুর রহমান হাওলাদারের সাথে একই বংশের মো: সেলিম হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। সেলিম হাওলাদার ও তার পরিবারের লোকজন জোর করে পুকুরের মাছ ধরে নেয় ও পুকুরের মাটি কেটে নেয়। প্রধান শিক্ষক প্রতিবাদ করায় ভিবিন্ন সময় গালাগালি করে । ১৩ মার্চ বিকেলে প্রধান শিক্ষক মিজান হাওলাদারের বাড়ির জমি দখল করতে আসে সেলিম হাওলাদারের পরিবারে লোকজন । এনিয়ে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায় সেলিমের পুত্র বরাকোঠা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো:রাহাত হাওলাদার (২৫) মো: ফরহাদ হাওলাদার (১৮),মো:মুজাম্মেল(৪৮), মো :হাবিব হাওলাদার (৭৫),মো:মেরিনা বেগম (৪৫)সহ সন্ত্রাসীরা মিলে দেশীয় তৈরী ধাড়াল অস্ত্র দিয়ে প্রধান শিক্ষকের হাঁস, মুরগী ফার্মের নেটে বেড়া কেটে ফেলে। প্রধান শিক্ষক ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালায় ও বাড়ি ঘর ভাংচুর করে। হামলায় অবস্বর প্রাপ্ত প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান (৬০),মোসা: মারুফা বেগম(৫০),মো:নাজমা বেগম(৫২),মো:নিশিয়া বেগম(২৫) আহত হয়। আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত প্রধান শিক্ষক বলেন রাহাত হাওলাদার নিষিদ্ধ ছাত্রলীগের বড়াকোঠা ইউনিয়নের দপ্তর সম্পাদক সহ সন্ত্রাসী বাহিনী তার পরিবারের লোকজন, আমাদের উপর হামলা চালিয়েছে ও বাড়ি ঘর ভাংচুর করেছে । হামলায় আমিসহ আমার পরিবারের ৪ জন আহত হয়েছি। আমি সহ আমার পরিবার আতঙ্কে রয়েছি। বড়াকোঠা ইউনিয়নের ছাত্রলীগের কমিটির দপ্তর সম্পাদক পদের তার প্রমান রয়েছে।