মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজকের অভিযানে রাজ ব্রিকস নামক একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৮০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, ইটভাটাটি পানি দিয়ে ভিজিয়ে বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) * কামরুন্নাহার তামান্না*। অভিযানে এয়ারপোর্ট থানার পুলিশ টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স ছাড়া ইট পোড়ানো, জ্বালানি কাঠ ব্যবহার এবং ড্রাম চিমনি স্থাপন সহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন বাবুগঞ্জের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।