নিউজ ডেস্ক: "বাংলাদেশ আমার অহংকার" এই স্লোগানকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী এবং প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ১২ টায় র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করিয়া ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা হতে বরিশাল গামী বাসে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত যৌথ আভিযানিক দলটি একই তারিখে দুপুর ১৩৩৫ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন ঘটকচর বাস স্টপেজ সাকিনস্থ ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোষ্ট পরিচালনা করে ঢাকা-বরিশাল গামী পাকা রাস্তা উপর আশিক পরিবহনের বাসটি পৌছালে বাসটিকে থামাইয়া বাসে তল্লাসি অভিযান পরিচালনা করে ০২ জন ব্যক্তিকে পাইয়া নিচে নামিয়ে তাদের দেহ তল্লাসি করে তাদের পরিহিত প্যান্টের ভিতর নাভির নিচে কালো স্কচ টেপে মোড়ানো কালো পলিথিনের ভিতর রক্ষিত নীল রংয়ের জিপার যুক্ত প্যাকেটের ভিতর হতে অবৈধ মাদকদ্রব্য ৩৭৫০ (তিন হাজার সাতশত পঞ্চাশ) পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী-১। মোঃ আশিকুর রহমান (৩৫), পিতা-মোঃ গিয়াস উদ্দিন মাতুব্বর, সাং মুস্তফাপুর ২। মোঃ রফিকুল ইসলাম (২৪), পিতা-তাজেল, বালিয়া, মোস্তফাপুর উভয় থানা-মাদারীপুর সদর ও জেলা-মাদারীপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মাদারীপুর জেলা সদর থানায় হস্তান্তর করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।