মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃঅবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আজ বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ইটভাটাটি জেলা প্রশাসনের অনুমতি ছাড়া পরিচালিত হচ্ছে এবং কাঠ জ্বালানি ব্যবহার করে পরিবেশ বিধি লঙ্ঘন করছে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে **ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩** অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানের সময় **এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।**
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, **জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে** এবং অবৈধ ইটভাটা, পরিবেশ দূষণ ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।