মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় সরকারি খালে মাছ ধরা ঝাউঁয়ের নামে লক্ষ লক্ষ টাকা বানিজ করছে একটি কুচক্রী মহল ,স্বর্বস্ব হারিয়ে পথে বসেছে জেলেরা বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার সাতলা ৬ নং ওয়ার্ডে কচাঁ নদীর শাখা খালে কয়েক কিলোমিটার জুড়ে খালের দুপাশে কচুরিপানা ও বাঁশ দিয়ে ঝাঁউ দিয়ে মাছ ধরার ফাঁদ তৈরি করে জেলেরা। আর এ সুযোগে ওই এলাকার প্রভাবশালীরা তাদের জমির সম্মুখে খালে ঝাঁউ দেয়ার জন্য সুযোগ দেয়ার কথা বলে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় সুত্রে জানা যায় জামাল মিয়া,সহিদ মিয়া,আসফিয়া বেগম,রহমান মিয়া,মামুন হোসেন, হাসিনা বেগম, কবির মিয়া,ওসমান মিয়া,আকবর হাওলাদার,সোনা মিয়া, ফায়জুল মিয়া,ওবায়দুল হাওলাদারসহ অসাধু চক্ররা প্রতারণা করে জেলেদের কাছ থেকে ঝাঁউ দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এরমধ্যে ওই এলাকার ভুক্তভোগী অসহায় জেলে আব্দুল হক হাওলাদার জানান আমি প্রতিবছর খালে ঝাঁউ বাবদ দেড় লক্ষ টাকা দেই। তবে প্রতিবছরই আমার অনেক লছ হয়। তবুও লাভের আশায় খালে ঝাঁউ দেয়ার জন্য লীজ নেই। এছাড়াও একাধিক জেলেরা প্রতারণার শিকার হয়ে স্বর্বস্ব হারিয়ে পথে বসেছে। অভিযুক্ত ফায়জুল মিয়া জানান আমি খাল লীজ দেইনি। তবে আমার ভাই জামাল মিয়া গত বছর ঝাঁউয়ের জন্য লীজ দেয়। এ বছর লীজ দিয়েছে কিনা তা আমার জানা নেই। খাল লীজ দেয়া আইন সম্মত না হলে প্রশাসন নিষেধ করলে আর লীজ দেয়া হবেনা। এ ব্যাপারে উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর মোবাইল ফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান বিষয়টি জানা নেই,তবে খতিয়ে দেখা হবে। এদিকে ওই প্রতারক চক্রের খপ্পর থেকে অসহায় জেলেদের মুক্ত ও প্রতারকদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।