মো:এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎ দিয়ে ইঁদুর মারার ফাঁদে কৃষক নিজেই নিহত হয়েছে। নিহতের পরিবার সুত্রে জানা যায় ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা ১নংপওপয়ার্ডের আলী ফকিরের ছেলে মোঃ ছায়েদুল ফকির (৫০) বাড়ীর পাশে নিজের জমিতে ধানের বীজ যাতে ইঁদুর নষ্ট করতে না পারে সে জন্য ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।