মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে জয়নাল আবেদীন খান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জয়নাল আবেদীন বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজার সভাপতিত্বে ও গুঠিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কে এম জিল্লুর রহমান মিরাজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: আনোয়ার হোসেন মল্লিক, যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার হোসেন মৃধা,যুগ্ম আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ন আহবায়ক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো: লাভলু হোসেন চাপরাসি, এছাড়াও উপস্হিত ছিলেন গুঠিয়া ইউনিয়নের সহ - সভাপতি মো: হানিফ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো: আজাহার আলী খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ এবিএম সাইদুল ইসলাম,গুঠিয়া ইউনিয়নের সেচ্ছাসেবক সেবক দলের আহবায়ক মো: সরদার মাইনুল,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক বৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী। এসময় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।