মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ব্যবসায়ী, শিল্পপতি, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক তালুকদার (৯২) জানাযার নামাজে মুসলিমদের ঢল। জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্হানে দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা এয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মৃত্যু বরন করেন। ২৫ জানুয়ারী শনিবার দুপুর ২ টায় হস্তিশুন্ড কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক, জননেতা, ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য মো: হুমায়ুন খান,যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, বরিশাল জেলা বিএনপির সদস্য কাজী ইমদাদুল হক মিলন,উজিরপুর পৌর বিএনপির সদস্য সচিব মো: রোকনুজ্জামান টুলু,ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো:জাকির হোসেন, শিকারপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রব মিয়া, বামরাইল ইউনিয়নের বিএনপির সভাপতি মো: মোয়াজ্জেম জুগলু, উপজেলা জামায়াতের আমির মাও: আব্দুল খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক এ্যাড: মো: সাইদুল বেপারী, যুব দল নতা মো: শাহাদূজ্জামান কমরেড সহ মুসলিগন,বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিরা।