মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃএসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে ধারণ করে, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং তরুণদের ভালো কাজে উৎসাহ ও প্রেরণা যোগাতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ মাসব্যাপী এ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না,বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সুধীজন।
আগামি ১৯/০২/২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব চলমান থাকবে