মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বামরাইল ইউনিয়নের বামরাইলের আমেনা খাতুন মহিলা মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন হযরত মাওলানা শাহীন মাহমুদ (পটুয়াখালী)খতিব,বায়তুল মামুর জামে মসজিদ,নবীনগর, নারায়ণগঞ্জ,ঢাকা। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন অত্র মাদরাসার সহ-সভাপতি মাওলানা আসলাম খান । মাওলানা রবিউল ইসলাম তানজিম,ইমাম ও খতিব,উত্তর মোড়াকাঠী আল-আকসা জামে মসজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ,মাদরাসার পরিচালক সৈয়দ আরিফুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ ধর্মপরায়ণ শত শত মুসলিম।