মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে গরীব দুখী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ২৯ ডিসেম্বর রবিবার রাত ৯ টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল বন্দর,সানুহার বাসস্ট্যান্ড,জয়শ্রী ও ইচলাদী বাসস্ট্যান্ডে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টুসহ অনেকে। এদিকে গরীব দুখী মানুষ কম্বল পেয়ে খুব খুসি হন তারা। এক রিক্সা চালক শীতবস্ত্র কম্বল পেয়ে বলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি ও উজিরপুরের ইউএনও'র দীর্ঘায়ু কামনা করেন ।