মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সরকারি ডব্লিউবি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্তা শাহানা পারভীন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শহিদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।