মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলায় গ্রামে সরকারি খাল দখল করে লাল শাপলা এগ্রো ফিড লিঃ এর নামে বহুতল ভবন নির্মাণ করছে প্রভাবশালী ইতালি প্রবাসী। সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের জামাল সরদারের ছেলে ইতালি প্রবাসী মোঃ আজিজুল সরদার প্রশাসনকে ফাঁকি দিয়ে হারতা টু সাতলা কালবিলা এলাকায় সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছে। এযেন দেখার কেউ নেই। এ ব্যপারে অভিযুক্ত আজিজুল সরদারকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান জানান, ভবনটি সম্পূর্ণ খালে পরেনি,তবে আংশিক সরকারি খালে পাকা গাইড দেয়াল নির্মাণ করেছে। ইতিপূর্বে ভবনের মালিককে গাইড দেয়ালটি ভাঙার নির্দেশ দেয়া হয়েছে। তা অমান্য করা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই ভূমিদস্যুর কবল থেকে সরকারি খাল দখল মুক্ত রাখার দাবিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।