নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর নবগ্রাম রোডে অবস্থিত ওয়েলকাম টেইলারস এর মালিক মিজানের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পাওনা টাকা আদায়ের দাবিতে তারই অধীনস্থ কর্মচারী ঝুমুর নামের এক ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত প্রায় ৪-৫ বছর যাবত ঝুমুর নামের ঐ মহিলা নবগ্রাম রোডে অবস্থিত ওয়েলকাম টেইলার্সে চাকুরী করে আসছে, টেইলার্সের মালিক মিজান বেতন দিতে সবসময়ই গরিমসি করে, পেটের দায়ে সংসার চালাতে তারপরেও ভুক্তভোগী মহিলা ঝুমুর চাকুরী ছাড়েনি। বিগত প্রায় এক বছর যাবত অভিযুক্ত মিজান ভুক্তভোগী ঝুমুরকে বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিতে থাকে, ঝুমুর রাজি না হলে অভিযুক্ত মিজান তার বেতনের প্রায় ২৬০০০ টাকা আটকে দেয়। বেতনের টাকা চাইতে গেলেই ঝুমুরকে হুমকি ধামকি ও ভয়ভিতি দেখায়। পরে বাধ্য হয়ে চাকুরী ছেড়ে ভুক্তভোগী ঝুমুর বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযুক্ত মিজানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ঝুমুর বলেন, আমি পেটের দায়ে সংসার চালাতে মিজানের দোকানে এতদিন কাজ করেছি, সে আমাকে কু প্রস্তাব দেয় তাতে আমি রাজি না হলে আমার বেতনের ২৬ হাজার টাকা আটকে দেয়। অভিযুক্ত মিজান তার দোকানে বসে মাদক সেবন করে, মহিলা স্টাফদের সাথে খারাপ ব্যবহার করে ও প্রতারণা করে। আমি আমার বেতনের টাকা ফেরত চাই এবং অভিযুক্ত মিজানের শাস্তি জানাই ।
উল্লেখ্য যে, অভিযুক্ত মিজান নিজ দোকানে বসে মাদক সেবনের একটি ভিডিও এই প্রতিবাদকের হাতে রয়েছে ।
এ বিষয়ে অভিযুক্ত মিজান বলেন, ভাই নিউজটা কইরেনা আমি এসে আপনার সাথে দেখা করবোনে
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জুয়েল বলেন, আমি ছুটিতে আছি, ছুটি শেষে বিষয়টি দেখবো