নিউজ ডেস্ক: ভোলার গ্যাস ভোলায় চাই এবং ভোলা বরিশাল ব্রীজ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর।
সোমবার ১১ নভেম্বর সকাল ১১টায় ভোলা সদর কালিনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গনে পূর্ববর্তী সরকারের অবৈধ চুক্তি বাতিল ও ভোলার প্রতিটি বাসা বাড়িতে গ্যাস সংযোগের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা উত্তরের সভাপতি মাও: আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলার গ্যাস ভোলায় চাই আন্দোলন ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ওবায়দুর রহমান বিন মোস্তফা। এসময় আরো বক্তব্য রাখেন ভোলা উত্তরের সেক্রেটারি মাও: তরিকুল ইসলাম তারেক,মাও: মুফতি আব্দুল মোমেনসহ প্রমুখ। এসময় বক্তরা বলেন, পূর্ববর্তী সরকারের কাছেও আমরা আমাদের দাবী জানিয়েছি কিন্তু তারা তা বাস্তবায়ন করেনি। বর্তমান অর্ন্তভর্তিকালীন সরকারের জ্বালানি ও সেতু উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়ে আমাদের দাবী জানিয়েছি তিনি আমাদের সেতুর ব্যাপারে আস্বস্ত করেছেন কিন্তু ভোলার গ্যাস ভোলায় দিবেন, এ ব্যাপারে আস্বস্ত করেননি।আমাদের দাবী ভোলার গ্যাস ভোলায় প্রতিটি বাসা বাড়িতে সংযোগ চাই। একই দাবীতে আগামী ২২ নভেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে মহা সমাবেশ করবেন বলে ঘোষনা দেন এবং প্রয়োজনে কঠোর আন্দোলনেরও ঘোষনা দিবেন বলে হুশিয়ারি দেন বক্তরা।