নিউজ ডেস্ক: সোমবার(১১ নভেম্বর) আনুমানিক সকাল ১০ টায় নগরীর অন্যতম ব্যাস্ত সড়ক রুপাতলী জিরো পয়েন্ট এলাকা থেকে সাগরদীর পুল পর্যন্ত অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।এ সময় সড়কের দুই পাশে থাকা অবৈধ স্হাপনা গুড়িয়ে দেওয়া হয় বুলডেজার দিয়ে।বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন,নগরীর রুপাতলী জিরো পয়েন্ট থেকে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ ভাবে গড় বিভিন্ন স্হাপনা ও দোকানপাট গড়ে তোলা হয়।ট গুলো উচ্ছেদর জন্য বিভিন্ন সময় মাইকিং ও পএিকায় বিক্ষাপন দিয়ে তাদের স্হাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়।অনেক নিজ নিজ উদ্দোগে স্হাপনা সরিয়ে নিলেও বেশীরভাগ স্হাপনা সরিয়ে না নেওয়ায় আমরা আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করি।
বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রাশাসন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এই অভিযানে সহযোগিতা করেন।এদিকে ভুক্ত ভোগীদের কেউ কেউ বলেন তাদের কাছে জমির কাগজ রয়েছে, আবার কেউ কেউ বলেন তারা কারো কাছে অগ্রিম টাকা দিয়ে দোকান বুকিং দিলেও সেই টাকা ফেরত পায়নি। সড়ক বিভাগ বেআইনি ভাবে এই উচ্ছেদ করেছে বলে তাদের দাবি।