মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ১১ নভেম্বর সোমবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা নায়েবে আমীর মাষ্টার আব্দুল মান্নান, উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোঃ কাওছার হোসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক,পৌর আমীর মোঃ আল-আমিন সরদার, সেক্রেটারি শিরাজুল ইসলাম,বড়াকোঠা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন, শোলক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ ইদ্রিস। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন, আবু তালেব,খোকন সরদারসহ অনেকে। এসময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।