মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় মামা, ভাগ্নিকে প্রেমের ফাদে ফেলে ভাগ্নিকে নিয়ে পালালেন মামা । স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতালুক গ্রামের মঙ্গল সরকারের মেয়ে এইচএসসিতে পড়ুয়া ছাত্রীর সাথে নোয়াখালী জেলার বাদন নামের সম্পর্কে চাচাত মামার সাথে ৫ বছর পূর্বে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। এরই প্রেক্ষিতে গত রবিবার চাচাতো মামা বাদনের হাত ধরে লাপাত্তা হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে ছাত্রীর বাবা মঙ্গল সরকার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। উজিরপুর মডেল থানার এসআই শহিদুল জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তাদের দুজনকে উদ্ধারের জন্য অভিযুক্তর পরিবারকে দুই দিনের সময় দেয়া হয়েছে। এরমধ্যে থানায় হাজির না হলে মামলা নেয়া হবে।