
মোঃ পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া নিবাসী,উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য,
বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব
মোঃ ওমর ফারুক বাবুল আকন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ শনিবার রাত ০৮ টা ১৫ মিনিট এর দিকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
জাতীয় পার্টি নেতা ওমর ফারুক বাবুল আকন এক স্ত্রী, ২ ছেলে অসংখ্য সহযোদ্ধা-শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের জানাজা আগামীকাল রবিবার সকাল দশ ঘটিকার সময়ে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।