1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় বাবুগঞ্জে ইমারজেন্সি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত। - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় বাবুগঞ্জে ইমারজেন্সি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃ পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃবঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা মোকাবিলায় প্রস্তুতি গ্রহনের জন্য বাবুগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা (জুম প্লাটফর্ম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।

ভার্চুয়াল জরুরি সভায় বক্তব্য রাখেন,বাবুগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর হাফিজ মোঃ আসাদ,বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্রোর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান, সাংবাদিক ,ইউনিয়ন পরিষদের সচিব গন।

সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ২৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে। এছাড়া সকল সরকারী বেসরকারী স্কুলকে আশ্রয় কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে।

সভাপতি ইউএনও শাকিলা রহমান জানান, ঝড় মোকাবিলায় পূর্ব প্রস্ততি নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে পল্লী বিদ্যুতের এজিএম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলা হবে। তারা যতটুকু সম্ভব এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন । এ ছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। শুকনো খাবার, মোমবাতি, ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট প্রস্তত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নিজ এলাকায় অবস্থান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ