
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় মা-ইলিশ রক্ষার অভিযানে বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। ২২ অক্টোবর ভোরে উজিরপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ কুমার নাগ এর নের্তৃত্বে সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ গড়িয়া জামিয়া কারীমিয়া মাদ্রাসা ও গাজীরপাড় মাদ্রাসায় এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয় এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর মডেল থানার এএসআই মহিউদ্দিনসহ অনেকে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ কুমার নাগ।