1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে কাজিরায় রাস্তা কার্পেটিং কাজ শুরু করার দাবিতে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে কাজিরায় রাস্তা কার্পেটিং কাজ শুরু করার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার কাজিরা গ্রামে রাস্তা কার্পেটিং কাজ শুরু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ২৩ অক্টোবর বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামে স্টীল ব্রীজ থেকে মো: মুনছুর আলি ফকিরের বাড়ির পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা কার্পেটিং এর কাজ শুরু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শত শত মানুষ। সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন মোঃ বাবুল হোসেন বয়াতি,মো: আলি আকবর তালুকদার। এসময় বিক্ষুব্ধরা বলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোয়াজ্জেম হোসেন ফকিরের অক্লান্ত পরিশ্রম আর মেধায় রাস্তা কার্পোটিং এর কাজের বরাদ্দ করানো হয়। এ রাস্তার আওতায় রয়েছে ভোটকেন্দ্র, বাজার, মুক্তিযোদ্ধা ক্যাম্প,স্কুল, মাদ্রাসা,মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও ৮/১০ হাজার লোকজনের বসবাস। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রভাবশালী গ্রীস প্রবাসী মোঃ জহিরুল ইসলাম ডাকুয়া তার মনগড়া সিদ্ধান্ত নিয়ে উক্ত রাস্তা হস্তিশুন্ড ডাঃ হালিম এর বাড়ির সামনে থেকে জহিরুল ডাকুয়ার বাড়ি হয়ে স্কুল পর্যন্ত রাস্তার কার্পেটিং এর কাজ শুরু করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে নিজের ফায়দা হাসিল করার পায়তারা চালাচ্ছে। বিক্ষুব্ধরা আরো অভিযোগ করে বলেন জহিরুল ডাকুয়া সরকারি রাস্তা কার্পেটিং কাজে বাঁধার সৃষ্টি করছেন। এদিকে কাজিরা স্টীল ব্রীজ এর সামনে থেকে মুনছুর আলী ফকিরের বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা কার্পেটিং এর কাজ অচিরেই শুরু করার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন কাজিরাবাসী। তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালাম জানান,বিষয়টি জানা নেই,তবে খতিয়ে দেখা হবে। উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুব্রত রায় জানান, স্টীমীট অনুযায়ী কাজ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান,যথাযথ আইনগত ভাবেই কাজ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ