1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আ'লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা, গ্রেফতার-২ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আ’লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা, গ্রেফতার-২

  • প্রকাশিত : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় ইউনিয়নে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে বিএনপির অফিস পুড়িয়ে ফেলার ঘটনায় আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২২ অক্টোবর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন বাদী হয়ে আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীসহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সায়েম মোল্লা এবং দুলাল খানকে গ্রেফতার করে। মামলা সুত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া বন্দরে প্রধান সড়ক সংলগ্ন বিএনপির অফিসের সামনে ২৪/১২/২০১৮ ইং সাড়ে ৫ টার দিকে একাধিক ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং পেট্রোল ছিটিয়ে বিএনপির অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে তৎকালীন আওয়ামীলীগের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান ২জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গ্রেফতারকৃতদের ফাঁসিসহ পলাতক আসামিদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ