
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় উজিরপুর পৌরসভায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে মাদক সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পৌরসভার ৫নং ওয়ার্ডে বেলতলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্প অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার করে । সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২২ অক্টোবর মঙ্গলবার রাত ১ টা থেকে রাত দের টার মধ্যে উজিরপুর উপজেলার সেনাবাহিনীর মেজর মো: ফয়সাল ও লেফটেন্যান্ট মোঃ মাহাফুজ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার ৫নং ওয়ার্ড হতে গোয়ন্দা তথ্যের উপর ভিত্তি করে মাদক কারবারিকে ১ শত ৫০ গ্রাম গাজা ও ১ শত পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। মাদক কারবারি হলেন ৫ নং ওয়ার্ডের মৃত মুনছুর আলী বেপারীর পূত্র মো: রহিম বেপারী (৪০) ।গ্রেফতার কৃত মাদক কারবারিকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মেজর ও লেফটেন্যান্ট জানান,মাদক মুক্ত বাংলাদেশ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে। ইতিপৃর্বেও একাধিক বার মাদক সহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল রহিম বেপারী ।