1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাদক কারবারিদের নতুন তালিকা হচ্ছে, পুলিশ সুপার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাদক কারবারিদের নতুন তালিকা হচ্ছে, পুলিশ সুপার

  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ  ডেস্ক: বরিশালের ১০ থানায় মাদক কারবারিদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এরই মধ্যে পুরোনো তালিকা যাচাই-বাছাই চলছে। নতুন তালিকা অনুযায়ী পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য দেন পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন।

এ সময় তিনি বলেন, ‘গত এক বছরে বরিশাল জেলায় ৪ হাজার ২২৫ মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলার আসামিদের কি অবস্থা, নতুন করে মাদক কারবারি কারা এসব বিষয়ে তথ্য নেওয়ার জন্য প্রতিটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আপডেট তালিকা তৈরি হচ্ছে। দেখা যায় বিভিন্ন সময়ে শুধু মাদক বহনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। কিন্তু গডফাদারদের বিষয় কোনো তথ্য থাকে না। আমরা চেষ্টা করব এবারের এই তালিকায় গডফাদার থেকে শুরু করে মজুতদার ও মাদক বহনকারীদের তালিকায় অন্তর্ভুক্ত কর।

পুলিশ সুপার জানান, এক জরিপে দেখা গেছে সমাজে প্রভাবশালী, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মাদক বেচাকেনা হতো। এমনকি পুলিশ, গণমাধ্যমকর্মী থেকে বিভিন্ন দলের পাতি নেতারা এখান থেকে অর্থ নিত। আমরা তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করব, যাতে করে মাদকের বিস্তার রোধ করা যায়। এরই মধ্যে বরিশালের সীমান্তবর্তী এলাকা ও নৌপথে মাদক চোরাচালানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ