1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মেহেন্দিগঞ্জে রেকর্ডীয় ভূমি উদ্ধারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মেহেন্দিগঞ্জে রেকর্ডীয় ভূমি উদ্ধারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩নং গোবিন্দপুর ইউনিয়নের রেকর্ডীয় মালিকদের ভূমি উদ্ধার ও দখল পাওয়ার জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এইচ এম মশিউর রহমান এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দপুরবাসী মেঘনা নদী ভাঙ্গনের ফলে গোবিন্দপুর ইউনিয়ন বিলীন হওয়ায় তারা বিভিন্ন স্থানে ৫-৭ শতাংশ জমি ক্রয় করে, কেউ বা অন্যের জমিতে মানবেতর ভাবে বসবাস করছে। তাদের নেই বের হওয়ার রাস্তা, নেই এক টুকরো চাষের জমি, ফলে অতি দুঃখের ভিতর দিয়ে তাদের দিন কাটছে।

এমতাবস্থায় কয়েক বছর পূর্বে গোবিন্দপুর ইউনিয়নের মৌজার অধিকাংশ ভূমি মেঘনার বুকে মাথা উচুঁ করে চর জেগে উঠেছে। জেগে উঠা চরে বুকে দীর্ঘ আশা নিয়ে বনজঙ্গল পরিষ্কার করে চাষ ও বাসের উপযোগী করেন তারা। ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতা আসার পর থেকে পংকজ নাথ এমপির নেতৃত্বে একদল ভূমি দস্যু রেকডীয় মালিকদের তাড়িয়ে ইউনিয়নের জেগে উঠা চরের সম্পূর্ণ ভূমি দখল করে ১৬ বছর যাবৎ লুটপাট করে ভোগ করে। ২০২৪ সালের ৫ই আগষ্ট আওয়ামীলীগের পতনের পরে নেতারা আত্মগোপনে থেকে তাদের গঠিত সন্ত্রাসী বাহিনী দিয়ে চর দখল করে আসছে। ফলে রেকর্ডিয় মালিকগণ নিজ জমি চাষাবাদ করতে চাইলে সন্ত্রাসীরা রেকর্ডিয় মালিকগণের উপর লাঠিসোঠা নিয়ে ঝাপিয়ে পড়ে এবং বিতারিত করে দেয়।

তারা আরও বলেন, রেকর্ডীয় মালিকগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে সন্ত্রাসীদেরকে তারিয়ে তাদের জমি ফেরত চান।

এসময় তারা তাদের বাপ-দাদার ভিটা মাটি যাতে পুনরায় ফেরত পান এবং শান্তিপূর্ন বসবাসের মাধ্যমে চাষাবাদ করতে পারেন এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিজান মাঝি, লু্ৎফর তালুকদার, আব্দুর রব দেওয়ান, শুক্কুর মাঝি, মারুফ দেওয়ান, আজিজ মাঝি সহ রেকর্ডীয় ভূমি মালিকগন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ