
অনলাইন ডেস্ক: বরিশালে শেবচিম হাসপাতালে মোঃ জহির উদ্দিন বাবর (৪০) নামের এক ভুয়া সংবাদিক আটক হয়।
জানা যায় অন্যের নাম ব্যবহার করে সময় টিভির ভুয়া কার্ড বানিয়ে মেডিকেলে এসে পঞ্চম তলার ক্যান্টিনে ১৫০ টাকা খেয়ে দোকানদারকে টাকা না দিয়ে তিনি ভুয়া সাংবাদিক পরিচয় দেন, পরবর্তীতে মেডিকেলের স্বেচ্ছাসেবক মেহেদী হাসান তার কাছে টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে মারামারি হয়। পরবর্তীতে ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশ গার্ড রুমে নিয়ে এসে জিজ্ঞাসা করেন এবং কোতোয়ালী থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
উল্লেখ্য একেক সময় তিনি ডিজিএফআই আত্মীয় বলে পরিচয় দিয়ে থাকেন মর্মে জানায়.