1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির কমিটি গঠন। - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির কমিটি গঠন।

  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।। মেহেন্দিগঞ্জ উপজেলার অন্তর্গত প্রায় ৬০ বছরের ঐতিহ্য পাতারহাট বন্দর। এই বন্দরের ব্যবসায়িক সমিতি গঠন করা হয়েছে।
কমিটি গঠন করার ফলে পাতারহাট বন্দরের ব্যবসায়ীদের সর্বমহলের দীর্ঘদিনের সুবিধা অসুবিধা জনিত সকল প্রকার সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন পাতারহাট বন্দরের ব্যবসায়ীবৃন্দ।
আজ বুধবার আনুমানিক ১০ঃ৩০ মিনিটে পাতারহাট বন্দরে অবস্থিত বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে পাতারহাট বন্দরের প্রায় হাজারখানেক ব্যবসায়ীদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাশেম মিয়া। সভায় উপস্থিত ব্যবসায়ীবৃন্দসহ সকলের সম্মতিতে এই কমিটি গঠন করেন বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক বর্তমান নেতৃবৃন্দ।
পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মোঃ জিয়াউদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ জসিম উদ্দিন। সহ-সভাপতি পদে নির্বাচিত হন আমিরুল ইসলাম বেপারি, রেজাউল করিম খান, ফরিদ মোল্লা, সুনীল পাল। সহ-সাধারণ পদে নির্বাচিত হন শিপন ব্যাপারী। এছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোয়াজ্জেম হোসেন বাঘা, অর্থ সম্পাদক পদে রুহুল আমিন সরদার, দপ্তর সম্পাদক বাকের নাজির, ধর্ম সম্পাদক হাজী জাহাঙ্গীর গাজী, ক্রীড়া সম্পাদক বাদল কৃষ্ণ পাল, প্রচার সম্পাদক মিজানুর রহমান পলাশ সহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ীদের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দিপেন।
কমিটি ঘোষনার শেষে সমিতির নবনির্বাচিত সভাপতি জিয়াউদ্দিন সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ জসীমউদ্দীন তাদের সংক্ষিপ্ত ভাষণে বন্দর ব্যবসায়ীদের সকল প্রকার ভালো মন্দ প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ