
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে মাছ ধরা ট্রলার থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ১৬ অক্টোবর বুধবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অভিযান চালিয়ে মাছ ধরা ট্রলার আটক করা হয়। এসময় উজিরপুর মডেল থানার এএসআই বিল্লাল তল্লাশী চালিয়ে ট্রলারে লুকিয়ে রাখা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন। এরপর উজিরপুর মডেল থানার এসআই বিপ্লব কুমার ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, এএসআই বেল্লাল, সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগ, মাঠ সহায়ক শফিকুল ইসলামসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাছ ধরার ট্রলার রেখে জেলে ও চালক পালিয়ে যায়। এরপর তল্লাশী চালিয়ে ১৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।