1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল মহানগরীতে গণজমায়েতে নিষেধাজ্ঞা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল মহানগরীতে গণজমায়েতে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে অনুমতি ব্যতিত কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণ করবে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বরিশাল পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বসাধারণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি রাজধানী ঢাকায় কোর কমিটির সভা হয়েছে, সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, এখন থেকে বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার করতে হলে আগে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করে অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন, সভা-সমাবেশ এবং মানববন্ধন করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। এর অধিকাংশ কর্মসূচিই পালিত হয়, শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক আটকে, এতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়, সাধারণ মানুষ-পথচারীদের। অবশ্য এই কারণে গণবিজ্ঞপ্তি জারি করা হলো কী না তা খোলসা করেনি বরিশাল পুলিশ।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ